বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদীতে ২ বন্ধুর মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় নিজ সন্তানকে অপহরণ ও মুক্তিপণ দাবি: বাবা ও সহযোগী গ্রেফতার বরিশালে অক্সিজেন সংকটের অভিযোগে শেবাচিমে আগুনে ২ রোগীর মৃত্যু ছাত্রদলের সভাপতির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ; থানায় আটক হামলা ঠেকাতে গিয়ে সাংবাদিক আহত, ভাঙচুর বরিশালে বৃদ্ধকে হত্যার অভিযোগে আটক ৪ জুলাই আগস্টে বিএনপির মিছিলে হামলা ও হত্যা চেষ্টার ২ মামলার আসামি রিপন জেলা প্রশাসন কার্যালয়ে বীরদর্পে কর্মরত বড় যুদ্ধেও ইরানে ক্ষমতার কাঠামো ভেঙে পড়ার সম্ভাবনা কম জুলাই গণঅভ্যুত্থান ও ১৬ বছরের দুঃশাসন নিয়ে ২১টি ফিল্ম তৈরি করেছি: ফারুকী নরসিংদীতে ধর্ষণের পর হত্যার ঘটনায় মামলা, বিএনপি নেতাসহ গ্রেফতার ৫

জাতিসংঘে বাগযুদ্ধ জড়িয়েছে পাকিস্তান ও ভারত

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১
  • ২৩৩ বার

জাতিসংঘে বাগযুদ্ধ জড়িয়েছে পাকিস্তান ও ভারত। শুক্রবার পাকপ্রধানমন্ত্রী ইমরান খান জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বলেছেন, ভারত তার দেশের ‘মুসলমানদের উপর সন্ত্রাসের রাজত্ব’ কায়েম করেছে। এর জবাবে জাতিসংঘ মিশনে ভারতের ফার্স্ট সেক্রেটারি স্নেহা দুবে বলেছেন, ‘পাকিস্তান যে জঙ্গিদের আশ্রয় দেয় এটা সবাই জানে।’

ইমরান খান তার ভিডিও বার্তায় ভারতে ক্ষমতাসীন মোদি সরকারকে ‘ফ্যাসিস্ট’ বলে আখ্যা দিয়েছেন।

তিনি বলেছেন, ‘ইসলাম ভীতির সবচেয়ে খারাপ ও সবচেয়ে বিস্তৃত রূপ এখন ভারত শাসন করছে। ফ্যাসিস্ট আরএসএস-বিজেপি শাসনে বিদ্বেষপূর্ণ হিন্দুত্ববাদী আদর্শ প্রচার করা হচ্ছে, ভারতের শক্তিশালী ২০ কোটি মুসলিম সম্প্রদায়ের ওপর ভয় ও সহিংসতার রাজত্ব শুরু করেছে।’

ইমরানের বক্তব্যের জবাবে ‘রাইট টু রিপ্লাই’-তে পাকপ্রধানমন্ত্রীর বক্তব্যের কড়া জবাব দেন ফার্স্ট সেক্রেটারি স্নেহা দুবে বলেন, ‘পাকিস্তান যে জঙ্গিদের আশ্রয় দেয় এটা সবাই জানে। জঙ্গিদের সঙ্গে সম্পর্কের দীর্ঘ ইতিহাস রয়েছে তাদের। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিষিদ্ধ তালিকাভুক্ত সবচেয়ে বেশি সংখ্যক জঙ্গি সংগঠনকে অতিথি হিসেবে দেশে রাখার রেকর্ড রয়েছে পাকিস্তানের। কয়েক দিন আগে নাইন ইলেভেনের হামলার ২০তম বছর ছিল। বিশ্ব ভোলেনি এই হামলার প্রধান ওসামা বিন লাদেন পাকিস্তানে আশ্রয় পেয়েছিল। এমনকি এখনও সেই দেশে লাদেনকে শহীদ হিসেবে গৌরবান্বিত করা হয়।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com