বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদীতে ২ বন্ধুর মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় নিজ সন্তানকে অপহরণ ও মুক্তিপণ দাবি: বাবা ও সহযোগী গ্রেফতার বরিশালে অক্সিজেন সংকটের অভিযোগে শেবাচিমে আগুনে ২ রোগীর মৃত্যু ছাত্রদলের সভাপতির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ; থানায় আটক হামলা ঠেকাতে গিয়ে সাংবাদিক আহত, ভাঙচুর বরিশালে বৃদ্ধকে হত্যার অভিযোগে আটক ৪ জুলাই আগস্টে বিএনপির মিছিলে হামলা ও হত্যা চেষ্টার ২ মামলার আসামি রিপন জেলা প্রশাসন কার্যালয়ে বীরদর্পে কর্মরত বড় যুদ্ধেও ইরানে ক্ষমতার কাঠামো ভেঙে পড়ার সম্ভাবনা কম জুলাই গণঅভ্যুত্থান ও ১৬ বছরের দুঃশাসন নিয়ে ২১টি ফিল্ম তৈরি করেছি: ফারুকী নরসিংদীতে ধর্ষণের পর হত্যার ঘটনায় মামলা, বিএনপি নেতাসহ গ্রেফতার ৫

গাইবান্ধায় সড়ক দুঘটনায় নিহত-৪

অনলাইন ডেক্স
  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ জুলাই, ২০২১
  • ২৮০ বার
ফাইল ফটো

ঈদের আগেই থেকেই সড়ক দুর্ঘটনার হার বেড়ে গেছে। বিশেষ করে মহাসড়কের অবস্থা খুবই আতংকের। আজ গাইবান্ধার পলাশবাড়ী সদর উপজেলার উত্তর বাসস্ট্যান্ড এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন দু’জন যাত্রী।

 

শুক্রবার (৩০ জুলাই) বিকেল ৫টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। নিহতদের মধ্যে দু’জন পুরুষ ও দু’জন নারী বলে জানা গেছে।  আহত দু’জনকে পলাশবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

 

স্থানীয়রা জানান, বিকেলে যাত্রীবাহী একটি অটোরিকশা পলাশবাড়ীর দিকে যাচ্ছিল। পথে ওই বাসস্ট্যান্ড সংলগ্ন প্রশিকা অফিসের সামনে রংপুরগামী পণ্যবাহী একটি কাভার্ডভ্যান অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চার যাত্রী নিহত হন।

 

গাইবান্ধা সহকারী পুলিশ সুপার (এএসপি) উদয় কুমার সাহা জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে হতাহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক কাভার্ডভ্যান জব্দসহ চালককে আটকের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com