বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদীতে ২ বন্ধুর মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় নিজ সন্তানকে অপহরণ ও মুক্তিপণ দাবি: বাবা ও সহযোগী গ্রেফতার বরিশালে অক্সিজেন সংকটের অভিযোগে শেবাচিমে আগুনে ২ রোগীর মৃত্যু ছাত্রদলের সভাপতির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ; থানায় আটক হামলা ঠেকাতে গিয়ে সাংবাদিক আহত, ভাঙচুর বরিশালে বৃদ্ধকে হত্যার অভিযোগে আটক ৪ জুলাই আগস্টে বিএনপির মিছিলে হামলা ও হত্যা চেষ্টার ২ মামলার আসামি রিপন জেলা প্রশাসন কার্যালয়ে বীরদর্পে কর্মরত বড় যুদ্ধেও ইরানে ক্ষমতার কাঠামো ভেঙে পড়ার সম্ভাবনা কম জুলাই গণঅভ্যুত্থান ও ১৬ বছরের দুঃশাসন নিয়ে ২১টি ফিল্ম তৈরি করেছি: ফারুকী নরসিংদীতে ধর্ষণের পর হত্যার ঘটনায় মামলা, বিএনপি নেতাসহ গ্রেফতার ৫

কিশোর অপরাধ নিয়ন্ত্রণে শীর্ষক জনসচেতনতা মূলক প্রচারণা কার্যক্রমের উদ্বোধনী

ঢাকা অফিস
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১
  • ১৯৫ বার

র‌্যাব ফোর্সেস সদর দপ্তরের সার্বিক তত্ত্ববধানে আজ বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১২ টার দিকে বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কমপ্লেক্স, মধুবাগ, হাতিরঝিল, ঢাকায় কিশোর অপরাধ নিয়ন্ত্রণে শীর্ষক একটি জনসচেতনতা মূলক প্রচারণা কার্যক্রম ও এ সংক্রান্ত টিভি বিজ্ঞাপন এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানের
আয়োজন করা হয়েছে।

 

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান এমপি, অনুষ্ঠানে
বিশেষ অতিথি হিসেবে ছিলেন চেয়ারম্যান, জাতীয় মানবাধিকার কমিশন নাছিমা বেগম, এনডিসি, বাংলাদেশ, সিনিয়র সচিব, জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্রমন্ত্রণালয় মোস্তফা কামাল উদ্দীন, ইন্সপেক্টর জেনারেল, বাংলাদেশ পুলিশ ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার)।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিঃ আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম, পিপিএম, মহাপরিচালক, র‌্যাব ফোর্সেস। বক্তব্য রাখবেন কর্ণেল কে এম আজাদ, বিপিএম, পিএসসি, অতিঃ মহাপরিচালক (অপারেশনস্), র‌্যাব ফোর্সেস।

 

কিশোর অপরাধ বিরোধী সামাজিক প্রচারণার উপর র‌্যাব নির্মিত বিজ্ঞাপন এর শুভ উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, এমপি।

আজকের কিশোর আগামী দিনের ভবিষ্যৎ। তাই আমাদের কিশোররা যাতে বিপথগামী না হয় এবং
তারা যেন সৃষ্টিশীল কাজে যুক্ত হয়ে দেশ ও দশের কল্যাণে নিয়োজিত হয় এজন্য অভিভাবক, শিক্ষকসহ
সমাজের সকল স্তরের লোককে এবিষয়ে সচেতন হতে হবে। এ লক্ষ্যেই আজকের অনুষ্ঠানে শিক্ষক ও
ছাত্র/ছাত্রীদের যুক্ত করেছি। কিশোর গ্যাং এর নেতিবাচক মূল্যবোধ যেমন ঃ আধিপত্য বিস্তার, অপরের উপর নিয়ন্ত্রণ, বীরত্ব প্রদর্শন, সম্মানহানী, অবৈধ উপায়ে অর্থ উপার্জন ইত্যাদির কারণে ক্ষেত্র বিশেষে সহিংসতা ছড়াচ্ছে।

১৯৭০ সাল হতে বিশ্বব্যাপি গ্যাং কালচারে ব্যাপক সহিংসতার রুপ নেয়। বাংলাদেশে শুরু হয় ভিন্নদেশী
সংস্কৃতি অনুকরণে গ্যাং কালচার। বেপরোয়া ভাব থেকে এক সময় কিশোরদের মধ্যে হত্যা, মারামারি, মাদক
সিন্ডিকেট নিয়ন্ত্রণ চাঁদাবাজি, ছিনতাই, কমিশন গ্রহণ, এলাকায় বৈধ/অবৈধ ব্যবসা নিয়ন্ত্রণ, শ্লীলতাহানী/ইভটিজিং, সামাজিক হট্টগোল তৈরি করা, উচ্চ স্বরে হর্ণ বাজিয়ে মটর ষ্টানিং প্রবণতা পরিলক্ষিত
হয়।

 

মূলত ২০১৭ সালে উত্তরায় আদনান হত্যাকান্ডের মাধ্যমে কিশোর গ্যাংয়ের সহিংসতার নির্মমতা
জনসম্মুখে উন্মোচিত হয়। উক্ত ঘটনার পর র‌্যাব কিশোর গ্যাং এর বিরুদ্ধে আভিযানিক কার্যক্রম শুরু করে। আদনান হত্যাকান্ডের ঘটনায় র‌্যাব মূলহোতা তালাচাবী রাজু ও ডিসকো বয়েস গ্যাং গ্রুপের দলনেতাসহ ৮ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও কিশোর গ্যাং কর্তৃক আলোচিত হত্যাকান্ড রাজধানীর উত্তরখান থানাধীন রাজবাড়ি বাহরেরটেক এলাকার স্কলু ছাত্র হৃদয় হত্যা, গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানাধীন বিসিক ফকির মার্কেট মদিনা পাড়ার স্কুল ছাত্র শুভ আহম্মেদ হত্যা, গাজীপুর সদর থানাধীন রাজদিঘির পাড় এলাকার নুরুল ইসলাম হত্যা, রাজধানীর উত্তরখান রাজবাড়ির খ্রীষ্টানপাড়া এলাকার মোঃ সোহাগ হত্যাসহ ৫ টি হত্যাকান্ডের ঘটনায় র‌্যাব অভিযান পরিচালনা করে হত্যাকান্ডগুলোর সাথে জড়িত মূলহোতাসহ বেশ কয়েকজনকে গ্রেফতার করতে সক্ষম হয়।

 

এছাড়াও ২০১৭ সাল হতে অদ্যাবধি র‌্যাব ৩৭৩ জন কিশোর গ্যাং সদস্যদের আইনের আওতায় নিয়ে এসেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com