বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদীতে ২ বন্ধুর মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় নিজ সন্তানকে অপহরণ ও মুক্তিপণ দাবি: বাবা ও সহযোগী গ্রেফতার বরিশালে অক্সিজেন সংকটের অভিযোগে শেবাচিমে আগুনে ২ রোগীর মৃত্যু ছাত্রদলের সভাপতির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ; থানায় আটক হামলা ঠেকাতে গিয়ে সাংবাদিক আহত, ভাঙচুর বরিশালে বৃদ্ধকে হত্যার অভিযোগে আটক ৪ জুলাই আগস্টে বিএনপির মিছিলে হামলা ও হত্যা চেষ্টার ২ মামলার আসামি রিপন জেলা প্রশাসন কার্যালয়ে বীরদর্পে কর্মরত বড় যুদ্ধেও ইরানে ক্ষমতার কাঠামো ভেঙে পড়ার সম্ভাবনা কম জুলাই গণঅভ্যুত্থান ও ১৬ বছরের দুঃশাসন নিয়ে ২১টি ফিল্ম তৈরি করেছি: ফারুকী নরসিংদীতে ধর্ষণের পর হত্যার ঘটনায় মামলা, বিএনপি নেতাসহ গ্রেফতার ৫

কাশিমপুর মহিলা কারাগারে পরীমনি

মো. রমজান আলী, গাজীপুর
  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১
  • ২৭৩ বার

মাদক মামলায় গ্রেপ্তার হওয়ায় চিত্রনায়িকা পরীমনিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে পাঠানো হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যা ৬ , ৫৫ মিনিটে দিকে তাকে সেখানে পাঠানো হয়।

 

কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের জেল সুপার (ভারপ্রাপ্ত) আবদুল জলিল পরীমনিকে কারাগারের নিয়ে আসার বিষয়টি নিশ্চিত করেন।

 

পরীমনিকে কাশিমপুর কারাগারে নিয়ে আসার খবর ছড়িয়ে পড়লে বিকাল থেকেই শতশত উৎসুক জনতা তাকে দেখার জন্য কারাগারের প্রধান ফটকে ভিড় করতে থাকে।

 

সন্ধ্যা ৬, ৫৫ মিনিটের সময় পরীমনিকে নিয়ে গাড়ি কারাগারে প্রবেশে সময় মানুষ কারাফটকে ভিড় করলেও শেষপর্যন্ত পরীমনির দেখা না পেয়ে ফিরে যায় উৎসুক জনতা।

এসময়ে কারাফটকে কারারক্ষী ছাড়া মানুষের ভীড় সামলাতে পুলিশ মোতায়েন ছিলো।

 

এর আগে মাদক মামলায় গ্রেপ্তার চিত্রনায়িকা পরীমনির জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

 

আজ শুক্রবার দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এ আদেশ দেওয়া হয়।

 

৪ আগস্ট বনানীর বাসা থেকে পরীমনিকে গ্রেপ্তার করে র‍্যাব। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com