বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদীতে ২ বন্ধুর মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় নিজ সন্তানকে অপহরণ ও মুক্তিপণ দাবি: বাবা ও সহযোগী গ্রেফতার বরিশালে অক্সিজেন সংকটের অভিযোগে শেবাচিমে আগুনে ২ রোগীর মৃত্যু ছাত্রদলের সভাপতির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ; থানায় আটক হামলা ঠেকাতে গিয়ে সাংবাদিক আহত, ভাঙচুর বরিশালে বৃদ্ধকে হত্যার অভিযোগে আটক ৪ জুলাই আগস্টে বিএনপির মিছিলে হামলা ও হত্যা চেষ্টার ২ মামলার আসামি রিপন জেলা প্রশাসন কার্যালয়ে বীরদর্পে কর্মরত বড় যুদ্ধেও ইরানে ক্ষমতার কাঠামো ভেঙে পড়ার সম্ভাবনা কম জুলাই গণঅভ্যুত্থান ও ১৬ বছরের দুঃশাসন নিয়ে ২১টি ফিল্ম তৈরি করেছি: ফারুকী নরসিংদীতে ধর্ষণের পর হত্যার ঘটনায় মামলা, বিএনপি নেতাসহ গ্রেফতার ৫

কলারোয়ায় ভোটকে কেন্দ্র করে নৌকার প্রার্থী মারলেন মেম্বার প্রার্থীকে

মো. জাহিদুল ইসলাম জাহিদ, সাতক্ষীরা
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
  • ২৮১ বার

কলারোয়া উপজেলার আসন্ন ইউপি নির্বাচন কে কেন্দ্র করে চেয়ারম্যান পদ প্রার্থী কর্তৃক এক মেম্বার পদ প্রার্থীকে মারপিটের অভিযোগ পাওয়া গেছে।

 

গত বুধবার (৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯ টার সময় উপজেলার ১২ নং ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রবিউল হাসান তার নির্বাচনীয় প্রচার প্রচারনার নির্বাচনীয় অফিস স্থানীয় গড়ানের বাজারে এ মারপিটের ঘটনা ঘটে বলে জানিয়েছেন ইউপি মেম্বার পদ প্রার্থী মোঃ বাবুল আক্তার।

 

এ ঘটনায় ভুক্তিভুগী মেম্বার পদ প্রার্থী মোঃ বাবুল আক্তার ৫ নং ওয়ার্ডে মোরগ মার্কা নিয়ে নির্বাচন করছেন তিনি বলেন বুধবার রাত ৯ টার সময় আমি গড়ানের বাজারে যায় যেয়ে দেখি চেয়ারম্যান রবিউল হাসান তার নির্বাচনীয় অফিসে বসে আছে আমি তাকে সালাম বিনিময় করার পর তিনি আমাকে ভোট নিয়ে বিভ্রান্তকর বাজে মন্তব্য ও অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে একপর্যায় আমার উপর খিপ্ত হয়ে ওঠে এবং আমার মারপিট শুরু করে।

 

এ সময় আমার পাশে থাকা কর্মি ও বাজারের লোক জন এসে আমাকে উদ্ধার করে।

 

এ বিষয় নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী মোঃ রবিউল হাসান কে জানতে চাইলে তিনি মেম্বার পদ প্রার্থী মোঃ বাবুল আক্তারের উপর চড় থাপ্পর ও কিল ঘুষি মেরে আহত করার বিষয়টির সত্যতা স্বাকার করেন। এ বিষয় বাবুল আক্তার কলারোয়া থানায় ও নির্বাচন রির্টানিং অফিসার বরাবর অভিযোগ করেন।

 

এ বিষয় যুগিখালী ও দেয়াড়া ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত রির্টানিং অফিসার বলেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রবিউল হাসানের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে। এ দিকে কলারোয়া থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবির বলেন আমি অভিযোগ হাতে পাইনি পেলে ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com