সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম :
মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি এক্সপ্রেসওয়েতে মরদেহ: মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন ইসমাইল প্রতিষ্ঠাবার্ষিকীতেও শান্তি নেই ওদের নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, গেজেট প্রকাশ সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল

হাবিপ্রবিতে আজ শেষ হচ্ছে আগস্টের শেষ কর্মসূচি

মুরাদ হোসেন, হাবিপ্রবি, দিনাজপুর
  • আপডেট টাইম : রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ২৯৬ বার

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) প্রশাসন ঐতিহাসিক মুজিববর্ষ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মাসব্যাপী নানা কর্মসূচি পালন করে।

 

এরই ধারাবাহিকতায় আজ ‘অবিনশ্বর বঙ্গবন্ধু’ শীর্ষক আলোচনা সভার মধ্য দিয়ে সমাপ্তি ঘটতে যাচ্ছে মাসব্যাপী চলমান কর্মসূচি। এ আলোচনা সভায় বিশ্ববিদ্যালয় প্রশাসন আয়োজিত তিনটি রচনা প্রতিযোগিতা, দুটি অনলাইন কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার ফল প্রকাশিত হবে বলে জানা গেছে।

 

শোকাবহ আগস্টের এই শেষ কর্মসূচিতে প্রধান অতিথি  থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কেএম খালিদ। অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি  থাকবেন কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মেসবাহুল ইসলাম ও হাবিপ্রবির ট্রেজারার অধ্যাপক ড. বিধান চন্দ্র হালদার।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন হাবিপ্রবির নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এম. কামরুজ্জামান। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. ইমরান পারভেজ রচনা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার ব্যাপারে সংক্ষিপ্ত বিবরণী উপস্থাপন করবেন।

 

আজ সন্ধ্যা ৭টায় পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান অবিনশ্বর বঙ্গবন্ধু” ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা শাখার ফেসবুক পেজ  সরাসরি সম্প্রচার করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com