সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী

রাজশাহীতে জমি নিয়ে বিরোধে নিহত ২, আহত ১৫

রাজশাহী প্রতিবেদক
  • আপডেট টাইম : বুধবার, ৩০ জুন, ২০২১
  • ৭৩৬ বার

জমি নিয়ে বিরোধে রাজশাহীতে দুই পক্ষের সংঘর্ষে নিহত হয়েছেন ২ জন একই সাথে উভয়পক্ষের ১৫ জন আহত হয়েছেন। নিহতরা হলেন, দাশপুকর এলাকার সাজদার আলীর ছেলে শফিকুল (৪৫) ও গিয়াস উদ্দিনের ছেলে জয়নাল (৪৫)। আর আহত প্রত্যেককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে এক আইসিইউতে ভর্তি রয়েছে।

রাজপাড়া থানার ওসি মাজহারুল ইসলাম জানান, বুধবার দুপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। আহদের বেশীর ভাগ আঘাত মাথায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থল ও রামেক হাসপাতালে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

ঘটনা সূত্রে জানায়, স্থানীয় মাহাতাব ও শফিকুল গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। উভয় পক্ষের একজন করে মারা যান। সংঘর্ষে আহতদের মধ্যে রয়েছেন, মাহাতাব গ্রুপের দাসপুকুর এলাকার মাহাতাব হোসেন (৫০), কামাল হোসেনের স্ত্রী মোসাঃ সালমা বেগম (৪০), মুনসুর আলীর ছেলে সোহেল (৩২)।

আর শফিকুর গ্রুপের শফিকুল নিজে মারা যান। তার গ্রুপের আহতরা হলেন, শফিকুলের ভাই সালাম (৪০), লুৎফর আলীর ছেলে সোহাগ (৩২)। আহতদের মধ্যে উভয় পক্ষের এই পাঁচজনের অবস্থা গুরুতর।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com