রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন

যশোরে লকডাউনের দ্বিতীয় দিনে ৫৪ মামলায় ৩২২৫০ টাকা জরিমানা আদায়

মো. জিল্লুর রহমান, যশোর
  • আপডেট টাইম : শুক্রবার, ২ জুলাই, ২০২১
  • ৮১৩ বার
যশোর

যশোরে করোনা সংক্রমন রোধে লকডাউনের দ্বিতীয় দিনে কঠোর অবস্থানে ছিল প্রশাসন। এদিনে যৌথ বাহিনী তৎপরতা ছিল কঠোর। বিধিনিষেধ অমান্য করায় এদিনে ৫৪ মামলায় ৩২ হাজার ২৫০ টাকা জরিমানা আদায় করেছেন ম্যাজিস্ট্রেটগণ।

 

করোনা সংক্রমন রোধে সরকার ঘোষিত লকডাউনে যশোরে প্রশাসনের যৌথ বাহিনীর কড়া নজরদারির কারনে বের হয়নি বেশিরভাগ মানুষ। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে প্রশাসনের টহলে ছিল সেনা সদস্য, বিজিবি, র‌্যাব, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা। সকালে জেলা প্রশাসন কার্যালয় চত্বর থেকে একত্রিত হয়ে তারা অভিযান শুরু করেন। দিরব্যাপী জেলার বিভিন্ন অঞ্চলে তাদের এই অভিযান অব্যাহত ছিল।

 

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সায়েমুজ্জামান জানিয়েছেন, এদিনে জেলার বিভিন্ন উপজেলার প্রতিটি এলাকাতে মোবাইল কোর্ট পরিচালনা করেছেন ম্যাজিস্ট্রেটগণ। শহরের বিভিন্ন এলাকা ও উপজেলা মিলে একদিনে ১৩ টি অভিযান পরিচালনা করেন। এসময় ৫৪ মামলায় ৩২ হাজার ২৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com