বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না-নাহিদ ইসলাম মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি এক্সপ্রেসওয়েতে মরদেহ: মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন ইসমাইল প্রতিষ্ঠাবার্ষিকীতেও শান্তি নেই ওদের

মানিকগঞ্জে হাত পা বাধা অবস্থায় পুলিশ সদস্যের স্ত্রীর লাশ উদ্ধার

কাউছার আহমেদ, মানিকগঞ্জ
  • আপডেট টাইম : শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১
  • ২৫৮ বার
মানিকগঞ্জে হাত-পা বাধা অবস্থায় বিলকিস আক্তার নামে এক গৃহবধুর লাশ উদ্ধার করে করেছে পুলিশ। শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে মানিকগঞ্জের ভাড়া বাসা থেকে তার লাশ করে ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহত বিলকিস আক্তার পুলিশ সদস্য মাসুদ রানার স্ত্রী ও ঘিওর উপজেলার বরটিয়া ইউনিয়নের শ্রীবাড়ি গ্রামের মাজেদ আলীর মেয়ে।
তিনি তার দুই সন্তান নিয়ে ফ্ল্যাট বাসায় ভাড়া থাকতেন। বাড়ির মালিক কিতাব উদ্দিন জানান, পুলিশ সদস্য মাসুদ রানা গত আগস্ট মাসে তার ফ্ল্যাটটি ভাড়া নেন। তিনি গাজীপুরে কর্মরত থাকায় তার স্ত্রী দুই সন্তান নিয়ে ওই ফ্ল্যাটে থাকেন। ছুটিতে মাসুদ রানা বাসায় আসেন।
সকাল আটটার দিকে সন্তানদের কান্নার শব্দ পেয়ে প্রতিবেশীরা ঘরে ঢুকে বিলকিসের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ভাস্কর সাহা জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বিলকিসকে শ্বাসরোধ করে  হত্যা করা হয়েছে। তবে তদন্তের পরই বিষয়টি নিশ্চিত হওয়া যাবে বলে তিনি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com