সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম :
মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি এক্সপ্রেসওয়েতে মরদেহ: মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন ইসমাইল প্রতিষ্ঠাবার্ষিকীতেও শান্তি নেই ওদের নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, গেজেট প্রকাশ সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল

মানিকগঞ্জে নিখোঁজ হওয়া শিশুর লাশ উদ্ধার

কাওছার আহমেদ, মানিকগঞ্জ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১
  • ৩৫৬ বার
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় আল-আমীন (৭) নামে নিখোঁজ হওয়া এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা ১২টার দিকে উপজেলার বলধারা ইউনিয়নের রেরুন্ডি এলাকার টেমার ঝোড় থেকে তার লাশটি উদ্ধার করা হয়।
নিহত শিশুটি ওই ইউনিয়নের বড়বাঁকা গ্রামের কাতারপ্রবাসী শহিদুল ইসলামের ছেলে। সে স্থানীয় একটি কিন্ডারগার্টেনের প্রথম শ্রেণিতে পড়াশোনা করতো। এর আগে গত শনিবার সকাল ৯টার দিকে বাইসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হলে শিশুটি নিখোঁজ হয়। অনেক খুজাঁখুজি করে না পেয়ে ওই দিনই শিশুটির বাবা সিংগাইর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
বিষয়টি নিশ্চিত করে সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম মোল্যা বলেন,  উপজেলার রেরুন্ডি এলাকার টেমার ঝোড়ের একটি গর্তে বস্তাবন্দি লাশ দেখে স্থানীয়রা থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে।
তিনি আরো জানান,প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা শিশুটিকে হত্যা করে বস্তায় ভরে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরের একটি ঝোপে পুঁতে রাখে। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com