সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম :
মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি এক্সপ্রেসওয়েতে মরদেহ: মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন ইসমাইল প্রতিষ্ঠাবার্ষিকীতেও শান্তি নেই ওদের নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, গেজেট প্রকাশ সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল

মানিকগঞ্জে ডিবির হাতে তিন কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কাউছার আহমেদ, মানিকগঞ্জ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
  • ২৯৯ বার
মানিকগঞ্জের শিবালয়ে ডিবি পুলিশের অভিযানে তিন কেজি গাঁজাসহ মোঃ ছোটন শেখ (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গত বুধবার (০১ সেপ্টেম্বর) দুপুর ২ টার দিকে জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক জনাব নজরুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) সৈয়দ আজহারুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে শিবালয় উপজেলার উথলী মোড় থেকে তাকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামী কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার হোগলাবাড়িয়া ইউনিয়নের তারাগুনিয়া গ্রামের নুর ইসলামের
ছেলে।
এ তথ্য নিশ্চিত করে জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক নজরুল ইসলাম জানান,গোপন সংবাদের ভিত্তিতে এসআই(নিঃ) সৈয়দ আজহারুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ শিবালয়ের উথলী মোড়ে অভিযান পরিচালনা করেন।
অভিযানে শিবালয়ের ঢাকা-পাটুরিয়া সড়ক এর ইছাইল সাকিনস্থ উথলী সংযোগ মোড় থেকে পাটুরিয়া – ঢাকাগামী সেলফী পরিবহনের বাস থেকে আসামী ছোটন শেখ কে গ্রেফতার করা হয়।
এসময় তার নিকট থেকে তিন কেজি গাঁজা উদ্ধার করেন ডিবি পুলিশ। যার আনুমানিক মুল্য নব্বই হাজার (৯০,০০০) টাকা। এ ঘটনায় শিবালয় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com