বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী

ভিপি নুরের উপর হামলার প্রতিবাদে গলাচিপায় বিক্ষোভ ও মশাল মিছিল

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ৯৯ বার

ঢাকায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের উপর হামলার প্রতিবাদে পটুয়াখালীর গলাচিপায় বিক্ষোভ ও মশাল মিছিল করেছেন।

শুক্রবার (২৯ আগস্ট) রাত ১১টার দিকে গলাচিপা পৌর মঞ্চ থেকে স্থানীয় গণ অধিকার পরিষদের নেতা–কর্মীরা এ মশাল মিছিল বের করে। মিছিলটি পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুরাতন কাজী অফিস মসজিদের সামনে গিয়ে শেষ হয়।

পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন গলাচিপা উপজেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক মো. হাফিজুর রহমান, যুগ্ম আহ্বায়ক সোয়েবুর রহমান সোহেল, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ সভাপতি আবু নাঈম,  শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আমির হোসেন, সদস্য সচিব মো. নাজমুল হাসান, পৌর যুব অধিকার পরিষদের সদস্য সচিব মো. বশির রাড়ী, ছাত্র অধিকার পরিষদের সভাপতি আরিফ বিল্লাহ।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা গণ অধিকার পরিষদের, সদস্য সচিব জাকির মুন্সি, পৌর আহ্বায়ক লিটন মাতব্বর, সদস্য সচিব রেজা মাহমুদ, যুব অধিকার পরিষদের আহ্বায়ক মোহাম্মদ রাসেল, সদস্য সচিব আবুল হোসেন প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, “ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর সেনাবাহিনী ও পুলিশ ভিপি নুরের উপর অতর্কিত হামলা চালিয়েছে। অন্তর্বর্তীকালীন এনজিও সরকার তাকে রক্তাক্ত করেছে। ২০১৮ সাল থেকে রাজপথে আন্দোলনের মাধ্যমে তিনি যেভাবে কোটা সংস্কারের আন্দোলন গড়ে তুলেছিলেন, সেই ভূমিকা দিয়েই আওয়ামী সরকারের পতন হয়েছিল। অথচ আজও বিভিন্ন বাহিনী ও তাদের সহযোগী রাজনৈতিক দলগুলো দেশে দমন–পীড়ন চালাচ্ছে। বক্তারা ৭ ঘন্টার মধ্যে জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ ও জিএম কাদেরের গ্রেফতারের দাবি জানান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com