রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন

বাবুগঞ্জে সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

বরিশাল অফিস
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ৪৩ বার

বরিশালের বাবুগঞ্জ-লাকুটিয়া সড়কের ৬ কিলোমিটার রাস্তার বেহাল দশার কারণে বাবুগঞ্জ উপজেলাসহ তিন উপজেলার মানুষের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন।

খানাখন্দে ভরা এই রাস্তাটি এখন যান চলাচলের এক ভয়ংকর ফাঁদে পরিণত হয়েছে। তার কারণে এলাকার মানুষের মধ্যে এখন ক্ষোভ বিরাজ করছে।

এরই বহিঃপ্রকাশ হিসেবে বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ১১টায় চাঁদপাশা ইউনিয়নের বটতলা এলাকায় এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

এতে সর্বস্তরের জনগণের পাশাপাশি স্কুল, কলেজের শিক্ষক, স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন।

চাঁদপাশা ইউনিয়নবাসীর উদ্যোগে মানববন্ধন কর্মসূচিতে বাবুগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী’র আমীর মুহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাবুগঞ্জ উপজেলা বিএনপি’র সদস্য সচিব মোঃ অহিদুল ইসলাম প্রিন্স।

মানববন্ধনে উপস্থিত ছিলেন চাঁদপাশা বিএনপির সভাপতি মোঃ আলমগীর হোসেন স্বপন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউনিয়ন সেক্রেটারি মোঃ জামাল হোসেন, বিএনপি নেতা ইউসুফ হোসেন মাস্টার, সদস্য মোঃ জাকির হোসেন,আব্দুল হালিম আব্দুল হালিম, ছাত্রনেতা মোহাম্মদ সাইফুল আকন,বিএনপি নেতা হুমায়ুন কবি, মাসুম রেজা রুবেলসহ ইউনিয়নের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, বাবুগঞ্জ-লাকুটিয়া সড়কটি ভগ্নদশার পরিনত হয়েছে।

পুরো রাস্তায় অসংখ্য গর্তের কারণে এই রাস্তায় যাতায়াত করা আমাদের জন্য আতংকের বিষয়। গত ১ যুগ ধরে আমরা এই অবস্থার মধ্যে রয়েছি।

এখন আমরা দ্রত সংস্কার বা পুনঃনির্মাণের দাবি করছি। যদি দ্রত আমাদের দাবি বাস্তবায়ন না হয়, তাহলে এলজিইডি অফিস ও  ইউএনও অফিস অবরোধ করবো।

এর সাথে দলমত নির্বিশেষে সবাই আমাদের পাশে থাকবে। এখন আমরা আর আশ্বাসে বিশ্বাস করি না, বাস্তবায়ন চাই।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com