বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না-নাহিদ ইসলাম মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি এক্সপ্রেসওয়েতে মরদেহ: মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন ইসমাইল প্রতিষ্ঠাবার্ষিকীতেও শান্তি নেই ওদের

বাংলাদেশকে হারিয়ে জিম্বাবুয়ের জয়

অনলাইন ডেক্স
  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ জুলাই, ২০২১
  • ২৫৯ বার

বাংলাদেশকে হারিয়ে জিম্বাবুয়ের জয়। দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ের জয়ের পর সিরিজে ১-১ সমতা বিরাজ করছে। এর আগে প্রথম ম্যাচে ৮ উইকেটের জয় পেয়েছিল বাংলাদেশ। অর্থাৎ দুই দলের পূর্ণাঙ্গ সিরিজে প্রথমবারের মতো জয়ের স্বাদ পেল জিম্বাবুয়ে। সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ জয়ের আশা সিরিজ বাঁচিয়ে রাখল জিম্বাবুয়ে।

 

 

শুক্রবার হারারে স্পোর্টস ক্লাব মাঠে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের বিপক্ষে ২৩ রানে হেরেছে বাংলাদেশ। শুরুতে ব্যাট করে ৬ উইকেটে ১৬৬ রানের বড় সংগ্রহ পায় জিম্বাবুয়ে। জবাবে সব উইকেট হারিয়ে ১৪৩ রানে থামে বাংলাদেশ।

 

 

১৬৭ রানের লক্ষ্য তাড়ায় নেমে বাংলাদেশের শুরুটা হয় খুব বাজে। দলীয় ১৭ রানের মাথায় দুই উইকেট হারায় বাংলাদেশ। মোহাম্মদ নাইম শেখ ৮ বলে ৫ রান (বোল্ড) ও সৌম্য সরকার (ক্যাচ) ৭ বলে ৮ রান করে আউট হয়ে মাঠ ত্যাগ করেন। এছাড়াও দলীয় ৪৫ রানে ১০ বলে ১২ রানে সিকান্দার রাজার হাতে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন সাকিব এবং অধিনায়ক মাহমুদউল্লাহ আউট হন ৬ বলে ৪ রান করে। ১৯ বলে ১৫ রান করে আউট হন মেহেদি।

 

 

দলীয় ৪৫ রানে সাকিব, ৫২ রানে অধিনায়ক মাহমুদুল্লাহ এবং ৫৩ রানের মাথায় আউট হয়ে মাঠ ত্যাগ করেন মেহেদি। অর্থাৎ ৮ রানের ব্যবধানে ৩ উইকেট। সবমিলিয়ে দলীয় ৫৩ রানের মাথায় ৫ উইকেট হারায় টাইগাররা। এরপর আগের ম্যাচে ব্যাট হাতে ঝড় তোলা নুরুল হাসান মাত্র ৯ রান করে বিদায় নিলে বিপদে পড়ে যায় টাইগাররা।

 

 

এর আগে টসে জিতে ব্যাটিং বেছে নেয় জিম্বাবুয়ে। এরপর মাধেভেরের ৭৩ ও বার্লের ঝড়ো ৩৪ রানের ইনিংসে ভর করে ৬ উইকেট হারিয়ে ১৬৬ রানের সংগ্রহ পায় স্বাগতিকরা।

 

 

পাওয়ার প্লেতে ২ উইকেট হারিয়ে ৫০ রান তোলে জিম্বাবুয়ে। এরপর ডিয়ন মায়ার্সকে নিয়ে এগিয়ে যান মাধেভেরে। মায়ার্সের সঙ্গে ৪৯ বলে ৫৭ রানের জুটি গড়ার পথে ৪৫ বলে তিনি তুলে নেন ক্যারিয়ারের তৃতীয় ফিফটি। অবশ্য এরপরই মায়ার্সকে (২৬) বিদায় করে জুটি ভাঙেন শরীফুল। পাঁচে নামা জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজাকে (৪) রান আউট করে ফেরান সৌম্য সরকার।

 

শেষ পর্যন্ত ১৮তম ওভারে শরীফুলের বলে আফিফ হোসেনের হাতে ক্যাচ দিলে শেষ হয় তার ৫৭ বলে ক্যারিয়ার সেরা ৭৩ রানের ইনিংস। দুর্দান্ত এই ইনিংসটি তিনি ৫টি চার ও ৩টি ছক্কায় সাজিয়েছেন।

 

শেষদিকে মাত্র ১৯ বলে ৩৪ রানের ক্যামিও ইনিংস খেলেন রায়ান বার্ল। এরমধ্যে সাইফউদ্দিনের করা ১৯তম ওভারে আসে ১৬ রান, এর মধ্যে একটি বিশাল ছক্কাসহ ১২ রানই বার্লের। শরীফুলের করা শেষ ওভারেও ডিপ মিডউইকেটে ছক্কা হাঁকান তিনি। অপরাজিত থেকে মাঠ ছাড়ার আগে ২ ছক্কা ও ২ চার হাঁকিয়েছেন তিনি।

 

ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন জিম্বাবুয়ের ওয়েসলি মাধেভেরে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com