সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম :
মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি এক্সপ্রেসওয়েতে মরদেহ: মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন ইসমাইল প্রতিষ্ঠাবার্ষিকীতেও শান্তি নেই ওদের নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, গেজেট প্রকাশ সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল

বরিশাল বিভাগীয় ও জেলা প্রশাসন এর আয়োজনে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

বরিশাল অফিস
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৩২২ বার

তথ্য দিতে বাধ্য সবাই আপনি যদি চান সরকারি আর বেসরকারি সকল প্রতিষ্ঠান কথা গুলো আজ সত্যি বর্তমান সরকার তথ্য অধিকার নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

 

তথ্য আপনার অধিকার, জানা আছে কি সবার এই স্লোগান নিয়ে আজ ২৮ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় বিভাগীয় ও জেলা প্রশাসন বরিশাল এর আয়োজনে নগরীর সার্কির হাউজ সম্মেলন কক্ষে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২১ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকার কথা ছিলি বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ সাইফুল হাসান বাদল। তবে তিনি তথ্য অধিকার বাস্তবায়নে অবেক্ষণ (সুপারভিশন) ও পরিবীক্ষণ বিভাগীয় কমিটির ক্যাটাগরিতে সারদেশের মধ্যে বরিশাল বিভাগীয় কমিটি প্রথম স্থান অধিকার করায় আজ ঢাকা আগারগাঁও প্রত্নতত্ত্ব অধিদপ্তর এর সম্মেলন কক্ষে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২১ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) বরিশাল মোঃ আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ কমিশনার মেট্রোপলিটন পুলিশ মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম (বার), অতিরিক্ত ডিআইজি বরিশাল রেঞ্জ একেএম এহসান উল্লাহ, জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার এর উপস্থিত থাকার কথা থাকলেও তথ্য প্রদানে জেলা কার্যালয়ের ক্যাটাগরিতে সারাদেশের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেন জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল।

 

আজ ঢাকা আগারগাঁও প্রত্নতত্ত্ব অধিদপ্তর এর সম্মেলন কক্ষে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২১ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

 

বিশেষ অতিথি ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা বরিশাল সিটি কর্পোরেশন বরিশাল সৈয়দ মোঃ ফারুক হোসেন, উপপরিচালক স্থানীয় সরকার বরিশাল মোঃ শহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার বরিশাল সুদীপ্ত সরকার (পিপিএম), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরিশাল রকিবুর রহমান খান, পরিচালক জেলা তথ্য অফিস বরিশাল জাকির হোসেন, বীর মুক্তিযোদ্ধা কে এস এ মহিউদ্দিন মানিক, সনাক সভাপতি প্রফেসর শাহ সাজেদাসহ উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সুধীজন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

শুরুতে সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য এক র‌্যালি বের করে জিলা স্কুল মোড় প্রদক্ষিণ করে সার্কিট হাউজ সম্মেলন কক্ষে এসে শেষ হয়। পরে প্রজেক্টরের মাধ্যমে তথ্য অধিকার আইনের উপর ভিডিও ডকুমেন্টারি উপস্থাপন করা হয়।

এরপর অতিথিরা আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস এর বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com