মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন

বরিশালে ৩ হাজার পিচ ইয়াবা সহ দু’জনকে আটক করেছে পুলিশ

বরিশাল অফিস
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১
  • ৪৮৩ বার

বরিশল মেট্টোপলিটন কাউনিয়া থানা পুলিশের অভিযানে ৩ হাজার পিস ইয়াবা সহ দুই মাদক ব্যাবসায়ী আটক করেছেকরা হয়েছে।

 

বুধবার (১১ আগস্ট) রাতে নগরীর কাউনিয়া হাউজিং এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আজ বৃহস্পতিবার (১২ আগস্ট)বেলা সাড়ে ১১টায় এক লিখিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন কাউনিয়া থানার সহকারী পুলিশ কমিশনার মোঃ ইব্রাহীম।

 

সংবাদ সম্মেলনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার সহকারী পুলিশ কমিশনার মোঃ ইব্রাহীম আরও জানান, বিএমপি’র উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ জাকির হোসেন মজুমদার ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) রুনা লায়লার দিক নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে কাউনিয়া থানার অফিসার ইনচার্জ আজিমুল করিম, ইন্সপেক্টর (তদন্ত) ছগির হোসেন, ইন্সপেক্টর (অপারেশন) লোকমান হোসেন, এসআই জিহাদ, এসআই রাহাতুল, এএসআই সাইফুল, এএসআই জসিম কাউনিয়া হাউজিং এলাকায় অভিযান চালান।

 

এ সময় শেরে বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে লক্ষীপুর সদর থানার নাসির নগর গ্রামের তোফায়েল ফকিরের ছেলে মাদক ব্যবসায়ী ইউসুফ ফকির (৪১) এবং সন্দীপ থানার হরিসপুর গ্রামের মৃত বাবু মিয়ার মাদক ব্যবসায়ী পুত্র মামুন (৩৫) কে আটক করেন। এ সময় তাদের কাছ থেকে ৩০০০ পিস ইয়াবা উদ্ধার করেন তারা।

 

এছাড়াও তাদের কাছ থেকে মাদক বেচাকেনার কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। এ ঘটনায় আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে (মামলা নং ১২)।

 

সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, আটক দুই মাদক ব্যবসায়ী প্রায়ই মাদক এনে বরিশাল নগরীসহ আশপাশের জেলা উপজেলায় মাদক বিক্রি করতেন। এছাড়া মাদক ব্যবসায়ী ইউসুফের নামে ইতিপূর্বে বড় ধরণের ৫টি মাদক মামলা রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com