সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম :
মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি এক্সপ্রেসওয়েতে মরদেহ: মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন ইসমাইল প্রতিষ্ঠাবার্ষিকীতেও শান্তি নেই ওদের নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, গেজেট প্রকাশ সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল

বরিশালে ২ হিন্দু পরিবারের দ্বন্দ্বে দূর্গা পুজার প্রতিমা ভাংচুর

বরিশাল অফিস
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১
  • ৩০৬ বার

বরিশালে ২ হিন্দু পরিবারের নিজেদের অন্তদ্বন্দ্বে ভেঙ্গে ফেলা হলো দূর্গা মূর্তির মাথা। এসময় মারামারিতে গুরুতর আহত হয়েছে ২ জন। গতকাল সোমবার (৪ অক্টোবর) সন্ধায় এই ঘটনা ঘটেছে।

 

ঘটনা স্থানে পরিদর্শণ করেন বরিশাল কোতয়ালী মডেল থানার এডিসি, ওসি নুরুল ইসলামসহ স্থানীয় কাউন্সিলর, বরিশাল মহানগর পূজা কমিটির সভাপতি সম্পাদকসহ অনান্য নেতাকর্মিরা।

 

প্রত্যাক্ষদর্শীরা জানান, বরিশাল নগরীর সোনালী আইসক্রীমের মোড় এলাকার মরন দাসের কাঠের গোলা দূর্গা মন্দিরের সাধারণ সম্পাদক বিপুল দাসের ভাই ও তার ভাগ্নী জামাই রতন কর্মকারের সাথে জমিজমার দ্বন্ধ দীর্ঘ বছর ধরে লেগে রয়েছে।

 

এরই মধ্যে তাদের সব চেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান আসন্ন দূর্গা পুজার প্রতিমা তৈরির কাজ চলছে। সোমবার বিকেলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র কওে প্রদীপ দাসের ছেলে তরুন দাস ও রতন কর্মকারের সাথে মারধরের সৃস্টি হয়। এ সময় রতনের মাথা ফেটে যায় এবং তরুনকে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। উভয় পক্ষের মারামারির এক পর্যায়ে কে বা কারা দু‘ঘরের মাঝে থাকা দূর্গা মন্দিরে তৈরি প্রতিমার মাথা ও হাতের আঙ্গুল ভেঙ্গে ফেলে।

যদিও ওই সময় প্রতিমা তৈরির কারিগর হৃদয় উপস্থিত ছিলেন না।

তবে থানা পুলিশ ও স্থানীয় লোকজনের সামনে রতন কর্মকার তরুন দাসের উপর দায় চাপায় আর তরুন দাস দায় চাপায় রতনের ছেলে জয় কর্মকারের উপর।

 

এবিষয় কোতয়ালী থানার ওসি নুরুল ইসলাম স্থানীয় হিন্দু সম্পদায়ের নেকাকর্মীদের মধ্যে ৫ সদস্যর একটি তদন্ত কমিটি করে দেন এবং তদন্ত সাপেক্ষে ২ দিনের মধ্যে প্রতিমা ভাংচুরের প্রকৃত দোষী ব্যাক্তি চিহ্নিত করে থানায় রির্পোট দেয়ার জন্য নির্দেশ করেন।

 

অপর দিকে মহানগর পুজা কমিটির সভাপতি তমাল মালাকার, সাধারণ সম্পাদক চঞ্চল দাস বাপ্পি, জেলা কমিটির যুগ্ম সম্পাদক সঞ্জয় চক্রবর্তী, মহানগরের সদস্য সঞ্জিব সিংহ, ওয়ার্ড আওয়ামীলীগের সম্পাদক গনেশ দত্ত, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর খান জামাল হুসাইনসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

যদিও কোন রকম সমস্য যাতে না হয় সে লক্ষে রাতেই ওসি নুরুল ইসলামের একক প্রচেস্টায় পাল হৃদয়কে দিকে পুলিশ পাহারায় পিরোজপুরের স্বরুপকাঠি থেকে নতুন একটি প্রতিমার মাথা এনে ভাঙ্গা মাথার স্থানে পুন: স্থাপন করান।

 

এ বিষয় পুজা কমিটির সভাপতি তমাল মালাকার বলেন, ঘটনাটি হিন্দু ধর্মের ২ টি পরিবারের মধ্যেই ঘটেছে। ২ পক্ষের জমি নিয়ে বিরোধের জেওে মারিমারির এক পর্যায়ে প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটে। তবে প্রশাসনের জোড়ালো হস্তক্ষেপে সমাধান হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com