সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

বরিশালে শ্রমিকদের হয়রানি ও দূর্ভোগের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

বরিশাল অফিস
  • আপডেট টাইম : রবিবার, ১ আগস্ট, ২০২১
  • ২৩৮ বার

গণপরিবহন বন্ধ কারখানা খোলার ঘোষনা দিয়ে শ্রমিকদের নিরাপত্তা. হয়রানি ও দূর্ভোগের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা কমিটি।

 

আজ রোববার (১) আগস্ট সকাল ১১ টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হল সম্মুখ সড়ক সদররোডে একর্মসূচি পালিত হয়।

 

বাসদ বরিশাল জেলা কমিটির আহবায়ক ইঞ্জিনিয়ার ইমরান হাবীব রুমনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে সদস্য সচিব ডাঃ মনিষা চক্রবর্তী বলেন, বর্তমান করোনা ঝুঁকি মোকাবেলা করে সরকার নিজেই কুলিয়ে উঠতে পারছে না।

 

সেখানে কি করে সরকার শ্রমিকদের স্বাস্থ্য ঝুঁকির কথা চিন্তা না করে এই ধরনের হঠকারীতা সিদ্ধান্ত নিতে পারে তা আজ সাধারন মানুষের কাছে প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

 

তিনি আরো বলেন, মুক্তিযুদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা বাংলাদেশের রাস্ট্র কে পরিচালনা করছে সরকার না শিল্পপতিরা।

 

মনিষা আরো বলেন ১৯৭১ সালে এদেশের মানুষ পাকিস্তানী হায়েনাদের গুলির মুখে এদেশ শত শত মানুষ জীবনের ঝুঁকি নিয়ে জীবন রক্ষার দেশ ত্যাগ করেছে।

 

আবার এই আওয়ামী লীগ সরকারের শাষন আমলে এই বাংলার মানুষ নতুৃন করেছে শ্রমিকরা তাদের চাকরি রক্ষার জন্য মহামারি করোনাকে উপেক্ষা করে ট্রাকে,ভ্যান ও পিকাপ সহ লাখো মানুষ গাদা গাদি করে ফেরি পাড় হওয়ার কারনে করোনার ঝুঁকি সরকার নিয়ন্ত্রন করার চেয়ে সাধারন শ্রমিকদের বিপদের মুখে ঠেলে দিয়েছে।

 

অন্যদিকে সরকার শ্রমিকদের জন্য করোনার টিকার ব্যবস্থা সু-নিশ্চিত না করেই শিল্প প্রতিষ্ঠান মালিকদের কথায় খুলে দেওয়ার জন্য নিন্দা জানান।

 

তাই আগামীতে শিল্প পতিষ্ঠানের শ্রমিকদের নিরাপত্তার জন্য শিল্প পতিষ্ঠান থেকে পরিবহন ব্যবস্থা চালু করার দাবী জানান।

 

এসময় আরো বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নেতা মানিক হাওলাদার,আবু তাহের,ছাত্র ফ্রন্ট নেতা বিধান সিকদার ও সুজন আহমেদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com