সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি এক্সপ্রেসওয়েতে মরদেহ: মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন ইসমাইল প্রতিষ্ঠাবার্ষিকীতেও শান্তি নেই ওদের নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, গেজেট প্রকাশ সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল

বরিশালে যুব‌কের রহস্যজনক মৃত্যু গোরস্থান থে‌কে লাশ ম‌র্গে

বরিশাল অফিস
  • আপডেট টাইম : সোমবার, ২৮ জুন, ২০২১
  • ৯২৪ বার

ব‌রিশাল নগরীর পলাশপুর এলাকা থে‌কে রুহুল আ‌মিন (২০) না‌মে এক যুব‌কের লাশ উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ। সোমবার দুপু‌রে ওই এলাকার কা‌জির গোরস্থান এলাকায় দাফন করার সময় রুহু‌লের লাশ উদ্ধার ক‌রা হয়। রুহুল আ‌মিন পলাশপুর এলাকার ১৭ নম্বর গ‌লির বা‌সিন্দা আব্দুর রহমানের ছে‌লে এবং সে পেশায় একজন দিনমজুর। স্থানীয়রা জানান, রোববার রা‌তে রুহু‌লের ঘর থ‌কে তার চিৎকা‌রের আওয়াজ শুন‌তে পায় এলাকাবাসী।

ত‌বে সকা‌লে ওই এলাকার এক ফার্মা‌সিস্ট‌কে ঘ‌রে নি‌য়ে যায় আব্দুর রহমান। ওই ফার্মা‌সিস্ট রহুল আ‌মি‌নের মুত‌্যু হ‌য়ে‌ছে ব‌লে নি‌শ্চিত ক‌রে। কিন্তু রুহু‌লের গলায় দাগ ছি‌লো। এরপর রুহু‌লের প‌রিবার ত‌রিঘ‌রি ক‌রে পার্শ্ববর্তী কা‌জির গোরস্থা‌নে দাফ‌নের জন‌্য ‌চেষ্টা কর‌লে ঘটনাস্থ‌লে পু‌লিশ উপ‌স্থিত হয় এবং লাশ উদ্ধার ক‌রে। ত‌বে রুহু‌লের প‌রিবার পু‌লিশ‌কে জা‌নি‌য়ে‌ছে অসুস্থ হ‌য়ে মৃত‌্যু হ‌য়ে‌ছে রুহু‌লের।

ব‌রিশাল মে‌ট্রোপ‌লিটন পু‌লি‌শের কাউ‌নিয়া থানার ও‌সি আ‌জিমুল ক‌রিম ব‌লেন, ওই যুব‌কের মুত‌্যুর বিষয়‌টি স‌ন্দেহজনক হওয়ায় তার লাশ উদ্ধা‌রের পর ময়নাতদ‌ন্তের জন‌্য ব‌রিশাল শের ই বাংলা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে প্রেরণ করা হ‌য়ে‌ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com