বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন

বরিশালে মোবাইল কোর্ট অভিযানে ৮৫ টি মামলায় ৯৮ হাজার টাকা জরিমানা

বরিশাল অফিস
  • আপডেট টাইম : শুক্রবার, ৯ জুলাই, ২০২১
  • ৬৩৪ বার

আজ ৯ জুলাই শুক্রবার দিনব্যাপী জেলা প্রশাসন বরিশাল এর পক্ষ থেকে করোনা মহামারী কোভিড-১৯ এর দ্বিতীয় দফার সংক্রমণ প্রতিরোধে বরিশাল জেলা ও মহানগরীতে বিধি-নিষেধ বাস্তবায়নে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে।

 

লকডাউন এর নবম দিনে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার এর নেতৃত্বে বরিশাল জেলা ও নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ১৬ টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয় মোবাইল কোর্ট অভিযানে ৮৫ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দন্ডবিধি ২৬৯ ধারার পৃথক মামলায় ৯৮ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়।

বরিশাল মহানগরীতে ৬ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিযান চালিয়ে ৪৫ জন ব্যক্তি ও প্রতিষ্ঠান কে বিভিন্ন অপরাধে ২৯ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করেন।

 

পাশাপাশি বরিশাল জেলার ১০ টি উপজেলায় অভিযান পরিচালনা করেন ১০ জন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ভূমি ৪০ জন ব্যক্তি ও প্রতিষ্ঠান কে পৃথক মামলায় ৪৮ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com