সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি এক্সপ্রেসওয়েতে মরদেহ: মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন ইসমাইল প্রতিষ্ঠাবার্ষিকীতেও শান্তি নেই ওদের নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, গেজেট প্রকাশ সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল

বরগুনায় ইউনিয়নে করোনা টিকার অনলাইন নিবন্ধন কেন্দ্র উদ্বোধন

জাহিদুল ইসলাম মেহেদী, বরগুনা
  • আপডেট টাইম : রবিবার, ১৮ জুলাই, ২০২১
  • ২৫৭ বার
বরগুনা সদর উপজেলায় বদরখালী ইউনিয়ন পরিষদে উদ্যোগে করোনার টিকার অনলাইন নিবন্ধন কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। আজ রোববার (১৮ জুলাই) বদরখালী ইউনিয়ন পরিষদ মাঠে এর উদ্বোধন করা হয়।
১নং বদরখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মতিউর রহমান রাজার সভাপতিত্বে ইউনিয়নের বিভিন্ন সামাজিক রাজনৈতিক তৃণমূল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনের পরপরই টিকা গ্রহণে ইচ্ছুক কয়েকশ মানুষ কেন্দ্রে ভিড় জমান। গরিব-অসহায় মানুষ নিবন্ধন করেন।
অফিস সূত্রে জানা যায় প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটি বুথের মাধ্যমে নিবন্ধন কার্যক্রম চলবে। নিবন্ধন করতে কাউকে দিতে হবে না টাকা।
উদ্বোধনী অনুষ্ঠানে মোঃ মতিউর রহমান রাজা বলেন,করোনা  থাবা থেকে দেশের জনগণকে রক্ষা করতে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। এ উপলক্ষে দ্বিতীয় পর্যায়ে গণ টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। আস্তে আস্তে সকল জনগণকে টিকাদান কার্যক্রমে সম্পৃক্ত করা হবে। তবে টিকাদানের পূর্বে নিবন্ধন পদ্ধতিটা অনেক গরিব, অসচ্ছল ও সাধারণ মানুষের কাছে একটু কঠিন মনে হয়।
আমার ইউনিয়নের জনগণের কথা চিন্তা করে টিকাদান নিবন্ধন কার্যক্রমের উদ্যোগ সাধারণ মানুষকে অনেক সহায়তা করবে। সেসাথে নিবন্ধন কার্যক্রমে অন্তভুক্তির মাধ্যমে টিকাদান কার্যক্রমও সহজ হয়ে যাবে। সবার টিকা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। করোনা সম্পর্কে মানুষকে আরও বেশি সচেতন হতে হবে। টিকাপ্রাপ্তিতে অনলাইন নিবন্ধন কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
স্কুল শিক্ষক মোঃ আব্দুল আজিজ বলেন, বিশেষ করে গরিব-অসহায় মানুষের জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com