শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না-নাহিদ ইসলাম মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি

ফরিদপুরে ৩২৪ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

এহসান রানা, ফরিদপুর
  • আপডেট টাইম : বুধবার, ১৪ জুলাই, ২০২১
  • ৭০৫ বার
ফরিদপুরের বোয়ালমারীতে ইয়াবা বিক্রির সময় ৩২৪ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে স্থানীয় জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে।
এ ঘটনায় বুধবার (১৪ জুলাই) বোয়ালমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। থানা সূত্রে জানা যায়, উপজেলার সাতৈর ইউনিয়নের বেড়াদি গ্রামের আক্কাচ মোল্যার ছেলে মো. হাসিব হোসেন (৩৫) মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে সাতৈর ইউনিয়নের কাদিরদী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছিল।
বিষয়টি স্থানীয় জনতা টের পেয়ে হাসিবকে আটক করে তার শরীরের বিভিন্ন স্থানে তল্লাশি করে ৩২৪ পিস ইয়াবা উদ্ধার করে। পরে তাকে বোয়ালমারী থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়। হাসিব একজন মাদক ব্যবসায়ী বলে জানা গেছে। এ ঘটনায় বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক সারোয়ার হোসেন বাদি হয়ে বুধবার সকালে বোয়ালমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। তাকে বুধবার দুপুরে ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, হাসিবকে স্থানীয় জনগণ আটক করে পুলিশে সোপর্দ করেছে। হাসিবের বিরুদ্ধে বুধবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। দুপুরে তাকে ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com