শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না-নাহিদ ইসলাম মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি

ফরিদপুরে প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে কমিটি ঘোষণার দাবি তৃণমূলের 

এহসান রানা, ফরিদপুর
  • আপডেট টাইম : রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ২৯২ বার
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী আগামী ১ লা সেপ্টেম্বর ঐ দিন ফরিদপুরের জেলা বিএনপির পূর্ণাঙ্গ ঘোষণা ও প্রকাশের দাবি জানিয়েছেন ফরিদপুরের তৃণমূলের বিএনপির নেতা কর্মীরা । দীর্ঘ প্রায় ২ বছরের মতো ফরিদপুরের জেলা বিএনপির কমিটি ভেঙ্গে দেয়া হয়েছে।
পূর্ণাঙ্গ কমিটি করার দায়িত্ব পেয়েছেন বৃহত্তর ফরিদপুরের কৃতি সন্তান । এদের মধ্যে একজন হচ্ছে বিএনপির কেন্দ্রীয় নেত্রী বর্ষীয়ান নেতা কে এম ওবায়দুর রহমানের উত্তরসূরি শামা ওবায়েদ , মাদারীপুরের কৃতি সন্তান ও ফরিদপুর রাজেন্দ্র কলেজের সাবেক ভিপি খন্দকার মাশুকুর রহমান মাশুক ও গোপালগঞ্জ জেলার কৃতি সন্তান সেলিমুজ্জামান  কিন্তু দীর্ঘ প্রায় ২ বছরে তারা পূর্ণাঙ্গ কমিটি করতে ব্যর্থ হয়েছেন ।
ফরিদপুর জেলা কমিটি না থাকায় ফরিদপুরে বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ড অনেক পিছিয়ে আছে । সাবেক জেলা বিএনপির কর্মকর্তাদের/ নেতাকর্মীদের  সাথে যোগাযোগ করলে তারা কমিটি নিয়ে মুখ খুলতে চায় না , শুধু বলে সমস্যা আছে পরে বলবো ।
নাম প্রকাশ না করার শর্তে বিলুপ্ত সদ্য কমিটির এক সদস্য জানায়,  আমরা এই মুহূর্তে কোন কথা / মন্তব্য করতে পারছি না কারন এতে কমিটি থেকে তাদের / তার নাম বাদ হয়ে যেতে পারে । তবে তৃণমূল ও যারা বিএনপিকে ভালবাসে তাদের সবার দাবি আসন্ন প্রতিষ্ঠা বার্ষিকীর দিন কমিটি ঘোষনা করা হোক।
কমিটি ঘোষনার ব্যাপারে দায়িত্ব প্রাপ্ত  নেতারা জানান , করোনাকালীন মহামারী সমস্যার জন্য পূর্ণাঙ্গ কমিটি করতে পারছি না তবে খুব দ্রুত সময়ের মধ্যেই জেলা কমিটি করা হবে এবং এই কমিটিতে সেই সব নেতারা থাকবেন যারা বিগত দিনের হামলা মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com