মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর আম উপহার

ঢাকা অফিস
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ৬৬৩ বার

বিভিন্ন দেশের রাজা-বাদশা, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীকে আম উপহার দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিবেশী দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীও আম উপহারে বাদ পড়ছেন না। প্রতি বছর প্রধানমন্ত্রী আমের মৌসুমে বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের আম উপহার দিয়ে দেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে আম উপহার পাঠিয়েছেন তিনি।

 

ইতোমধ্যেই তার উপহারের আম ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর দপ্তরে ভারতে বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে হস্তান্তর করা হয়েছে। প্রধানমন্ত্রীর আম উপহার পেয়েছেন ভুটানের রাজা জিগমে খেসার ওয়াংচুক, প্রধানমন্ত্রী লোটে শেরিং, মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহ, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের কাছেও আম উপহার পাঠানো হয়েছে।

রাষ্ট্রপ্রতি ও প্রধানমন্ত্রীর পদমর্যাদার বাইরেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা, ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে আম উপহার পাঠিয়েছেন শেখ হাসিনা। ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর ও পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলাকেও আম পাঠানো হয়েছে।

 

সৌদি আরব, আরব আমিরাত, কাতার, বাহারাইন, জর্ডান, কুয়েতও পাঠানো হয়েছে আম।

হাড়িভাঙা আমই বেশির ভাগ শীর্ষ নেতাদের পাঠানো হচ্ছে। তবে এর বাইরে হিমসাগর, ফজলি ও ল্যাংড়া আমও প্রধানমন্ত্রীর উপহারের তালিকায় রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com