বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না-নাহিদ ইসলাম মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি এক্সপ্রেসওয়েতে মরদেহ: মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন ইসমাইল প্রতিষ্ঠাবার্ষিকীতেও শান্তি নেই ওদের

ঢাকা গাজীপুর রেল সড়কে বিশেষ ট্রেন চালু

মোঃ রমজান আলী, গাজীপুর
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১
  • ৬৭৯ বার

রাজধানীর ঢাকার সাথে গাজীপুর হয়ে দেশের ৩৭টি জেলার মানুষ যোগাযোগ রক্ষা করে। ঢাকার সাথে জেলাটির যোগাযোগ ব্যবস্থা সহজতর করতে ২০১২ সালে গাজীপুরের চান্দনা চৌরাস্তা থেকে হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর পর্যন্ত দেশে প্রথমবারের মতো বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পে কাজ শুরু হয়।

 

সঠিক সময়ে প্রকল্পটির কাজ শেষ করতে না পারা, মহাসড়কে খানাখন্দ, সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতায় সৃষ্ট যানজটে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হতো যাত্রী। এতে দুর্ভোগের মাত্রা বেড়েছিল সীমাহীন। এনিয়ে ওই মহাসড়কে চলাচলকারী যাত্রীদের ক্ষোভও বাড়ছিল। জনদুর্ভোগের কথা বিবেচনা করে আগামী রোববার থেকে ঢাকা-গাজীপুর-ঢাকা রেল সড়কে বিশেষ ট্রেন চালুর কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, এমপি।

 

বুধবার (১৬ জুন) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমন ঘোষণার কথা জানান তিনি। ফেসবুকে পোষ্টে প্রতিমন্ত্রী বলেন, গাজীপুর চৌরাস্তা থেকে এয়ারপোর্ট পর্যন্ত রাস্তাটিকে যানজট মুক্ত করার জন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিআরটি প্রজেক্ট আমাদেরকে উপহার হিসেবে দিয়েছেন। কিন্তু ঠিকাদারদের ক্রমাগত দায়িত্বজ্ঞানহীনতার কারণে অনেক বছর ধরে ধীর গতিতে কাজ করায় মানুষের দুর্ভোগের কোনো সীমা নেই, আবার যখন বর্ষাকাল আসে এই দুর্ভোগ কয়েকগুন বৃদ্ধি পায়।

 

বিআরটি প্রজেক্টে দায়িত্ব পালনরত সচিব, পিডিসহ সকলকে প্রায় প্রতিদিনই কয়েকবার করে ফোন করছি যাতে টঙ্গী-গাজীপুরবাসীসহ এই সড়ক দিয়ে যাতায়াতকারী প্রায় ৩৭টি জেলার মানুষদের এই দুর্ভোগের হাত থেকে দ্রুত রক্ষা করা যায়। সিটি কর্পোরেশন, গাজীপুর মেট্টোপলিটন পুলিশ, জেলা প্রশাসনসহ সবাই আন্তরিক ভাবে চেষ্টা করছেন উপরন্তু গাজীপুর যাওয়ার সকল বিকল্প রাস্তা গুলো

 

একসাথে কাজ চলমান থাকায়, সেই রাস্তা গুলো বিকল্প হিসেবে ব্যবহার করতে না পারায় এই দুর্ভোগটি যেন আরো বেড়ে গেছে। এই দুর্ভোগের হাত থেকে মানুষদের কিছুটা হলেও রক্ষা করতে আজ রাতে রেলমন্ত্রী মহোদয়ের সাথে কথা বলে আগামী রবিবার থেকে গাজীপুর থেকে টঙ্গী হয়ে ঢাকা এবং ঢাকা থেকে টঙ্গী হয়ে গাজীপুর পর্যন্ত বিশেষ ট্রেন সার্ভিস চালু করার উদ্যোগ গ্রহণ করেছি।

 

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এর প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। জনগণের দুর্ভোগ লাগবে আমার পক্ষ থেকে ভবিষ্যতেও সকল ধরণের উন্নয়ন প্রচেষ্টা অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com