মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন

জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হয়েছেন ময়মনসিংহের আমিনুল হক শামীম

মোহাম্মাদ সাইফল আলম, ময়মনসিংহ
  • আপডেট টাইম : সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১
  • ২৮৯ বার

জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে যোগ দিতে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) বাণিজ্য প্রতিনিধি দলের সাথে সফরসঙ্গী হয়েছেন সংগঠনটির সহসভাপতি ও ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সহসভাপতি আমিনুল হক শামীম।

এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিনের নেতৃত্বে রোববার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রতিনিধি দল।

সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাষ্ট্রে অবস্থানকালে এফবিসিসিআই নেতারা জাতিসংঘের ৭৬তম সাধারণ অধিবেশন ও অন্যান্য অধিবেশনে প্রধানমন্ত্রীর সঙ্গে অংশগ্রহণ করবেন।

এ ছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্কের উন্নয়নের বিষয়ে বিভিন্ন ফোরামে আলোচনা করবেন তারা।

আগামী মঙ্গলবার প্রধানমন্ত্রীর সম্মানে ও বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছরপূর্তি উপলক্ষে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল আয়োজিত ‘বাংলাদেশ ফরওয়ার্ড : দ্য নিউ ফ্রন্টিয়ার ফর গ্রোথ’ শীর্ষক বৈঠকে অংশ নেবে প্রতিনিধি দল।

বৃহস্পতিবার এনআরবি ওয়ার্ল্ড ওয়াইড আয়োজিত ‘নিউ ওয়ার্ল্ড নিউ হোপ :ইউনাইটেড নেশনস অ্যান্ড বাংলাদেশ’ শীর্ষক সম্মেলনে অংশ নেবেন এফবিসিসিআই সভাপতি।

শুক্রবার জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর ভাষণ প্রদান অনুষ্ঠানে উপস্থিত থাকবে এফবিসিসিআই প্রতিনিধি দল।

ওইদিন সন্ধ্যায় আমেরিকা-বাংলাদেশ বিজনেস অ্যালায়েন্স আয়োজিত বৈঠকে অংশ নেবেন তারা। আগামী রোববার এনআরবি ওয়ার্ল্ড ওয়াইডের সম্মেলনে বিশেষ অতিথি থাকবেন এফবিসিসিআই সভাপতি।

প্রতিনিধি দলে রয়েছেন- এফবিসিসিআইর সিনিয়র সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, সহসভাপতি আমিনুল হক শামীম, সালাহউদ্দিন আলমগীর ও এমএ রাজ্জাক খান রাজ, সাবেক সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন, বিজিএমইএ সভাপতি ফারুক হাসান, ডিসিসিআই সভাপতি রিজওয়ান রাহমান, এমসিসিআই সভাপতি নিহাদ কবীর প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com