শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না-নাহিদ ইসলাম মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি

আশুলিয়ায় শোকসভার খাবার নিয়ে হট্টগোল

রিফাত হোসেন, সাভার
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১
  • ২২৮ বার

আশুলিয়ায় ১৫ আগস্টের শোক দিবসে কৃষকলীগ আয়োজিত আলোচনা সভায় খাবার নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার সংঘর্ষের ঘটনা ঘটেছে।

 

আজ মঙ্গলবার (৩১ আগস্ট) বিকেলে আশুলিয়ার বাইপাইল এলাহি কমিউনিটি সেন্টারে কৃষকলীগের আয়োজিত শোকসভায় এ ঘটনা ঘটে।

 

জানা যায়, ১৫ আগস্ট শোক দিবস পালনে শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করে আশুলিয়া থানা কৃষকলীগ। দোয়া মাহফিল শেষে খাবার বিতরণকালে দুই পক্ষ খাবার নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

 

চেয়ার ছুড়ে ফেলেন কর্মীরা। হাতাহাতির এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করতে এগিয়ে আসেন আশুলিয়া থানা কৃষকলীগ সভাপতি মো: মহসিন করিম। পরে তার সাথেও বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে কর্মীরা। পরে খাবার বিতরণ বন্ধ রেখে অনুষ্ঠান সমাপ্ত করে দেওয়া হয়।

 

এলাহি কমিউনিটি সেন্টারের ম্যানেজার মো: জিলানী জানান, ভিতরে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। তবে কি নিয়ে এ সংঘর্ষ তা বলতে পারি না। আমরা ভিতরে ঢুকতে চেষ্টা করেছিলাম প্রচুর মানুষ থাকায় ভীতরে ঢুকতে পারিনি।

 

এ বিষয়ে কথা বলার জন্য সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে সংযোগ ব্যর্থ হয়।

 

অপরদিকে আশুলিয়া আশুলিয়া থানা কৃষকলীগ সভাপতি মো: মহসিন করিমের সাথেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com